ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি

বরিশাল প্রতিনিধিঃ
ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করার ঘটনা ঘটেছে। বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীর কোমরে পিস্তল-সদৃশ বস্তু ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবির সময় এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী পৌরসভার আশোকাঠি কাঁচা বাজারের জুয়েল স্টোরে এ ঘটনা ঘটে। এ সময় আটককৃত আরিফ মিয়ার কাছ থেকে পিস্তল-সদৃশ বস্তু এবং একটি চাকু উদ্ধার করা হয়।

আটক আরিফ মিয়া (২৪) ঢাকার উত্তরখান থানার চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ের জামাতা। এ ঘটনায় সন্ধ্যায় জুয়েল স্টোরের মালিক জুয়েল সরদার বাদী হয়ে আরিফকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেছেন।

শিরোনাম