সাভারে পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার। সাভার হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ও বেড়িবাঁধ এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ‍্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু হানিফ। তিনি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার হাইওয়ে থানা এলাকা ও সকালে বিরুলিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুজনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম