ডাকসু নির্বাচনে নীলক্ষেত থেকে ব্যালট ছাপা নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

সংবাদ জমিন রিপোর্টঃ
ডাকসু নির্বাচনে নীলক্ষেত থেকে ব্যালট ছাপা নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য। চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনের ব্যালট অরক্ষিতভাবে নীলক্ষেতে ছাপানোসহ একাধিক অভিযোগ রয়েছে ডাকসু নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। তবে নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডর অবহিত করেনি বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অসঙ্গতি ও ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগের জবাব দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এই সংবাদ সম্মেলন হয়।

শিরোনাম