দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ছিটকে পড়ে প্রাণ গেলো দুই বন্ধুর

বগুড়া প্রতিনিধিঃ
দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ছিটকে পড়ে প্রাণ গেলো দুই বন্ধুর। বগুড়ায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের আরও দুই বন্ধু আহত হন। রবিবার রাতে সদর উপজেলার গোকুল খোলার ঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। আহতদের মধ্যে সিয়াম (২২) নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সিয়াম রহবল দক্ষিণপাড়ার মোস্তাফিজার রহমানের ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

শিরোনাম