ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়লো ট্রাক,নিহত-১

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়লো ট্রাক,নিহত-১। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়েছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মোহর উদ্দিন (৩৫) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঁইঘর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকার একটি ওভারপাসের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোহর উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। এ ছাড়া ট্রাকে থাকা আরও কয়েকজন ব্যক্তি আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

শিরোনাম