সিংগাইরে আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা,নিহত-১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ১ জন।আহত হয়েছে চালকসহ একাধিক যাত্রী।

জানা গেছে, মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে সড়কের কিটিংচর নামক স্থানে একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়ে।এতে মাহিম(২২)নামে এক যাত্রী প্রাণ হারায়। তার বাড়ি ঝিটকা এলাকায়। এ দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

এদিকে ঐ স্থানের নিকটেই মোটরসাইকেল দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিরোনাম