ছাত্রীকে যৌন হয়রানি,বহিষ্কার করা হলো জামাত নেতাকে

সংবাদ জমিন রিপোর্টঃ
ছাত্রীকে যৌন হয়রানি,বহিষ্কার করা হলো জামাত নেতাকে। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাকে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত।

শিরোনাম