অনৈতিক সম্পর্ক যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

পাবনা প্রতিনিধি
পাবনা পৌরসভার সাধুপাড়া ব্রিজ এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে মো. আকাশ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাইম হোসেন নামে আরেকজন। এরই মধ্যে ঘটনায় জড়িত অভিযোগে সুভেল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাধুপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে ও পেশায় চায়ের দোকানি ছিলেন। আহত নাইম একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

শিরোনাম