স্টাফ রিপোর্টঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মো. নজরুল ইসলাম মৃধা। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে অংশ নেননি। তিনি আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেখান থেকে পদত্যাগ না করে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শ্রমিক উইং’এর প্রধান সমন্বয়ক হিসেবে প্রচারণা চালাচ্ছন।
নজরুল ইসলাম মৃধা আদিতমারী উপজেলা শহরের ফরহাদ হোসেনের ছেলে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষক উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন।
জানা গেছে, লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য হন নুরুজ্জামান আহমেদ। এর মধ্যে ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে আবার সংসদ সদস্য হন। শেষবার তার বিপক্ষে দলীয় মনোনয়ন চেয়েছিলেন নজরুল ইসলাম। তবে তাকে দেওয়া হয়নি। তাই এবার এমপি হতে এনসিপি থেকে প্রার্থী হয়েছেন।পরিচয় দিচ্ছেন এনসিপি নেতা হিসেবে। যদিও তিনি এখনো আওয়ানীলীগ থেকে পদত্যাগ করেননি।