তারেক-রুমিনকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করায় বিএনপি-জামায়াত সংঘর্ষ,আহত-১৫

চাঁদপুর প্রতিনিধিঃ
তারেক-রুমিনকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করায় বিএনপি-জামায়াত সংঘর্ষ,আহত-১৫।চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ‘ব্যঙ্গাত্মক’ ছবি শেয়ার করার ঘটনার জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিরোনাম