কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত-১০

নিজস্ব প্রতিবেদকঃ
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত-১০চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ২টার সময় পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর টানেলে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। আহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহজাদী (২১), রানী আক্তার (৩১), ফয়সাল ইসলাম (৪৫), মোহাম্মদ ফারুক (৫০), মুনতাসীর ওমর (১২) ও সালাহ উদ্দীন (৩৫)। বাকি চার জনের পরিচয় জানা যায়নি। আহতরা বাসের যাত্রী ছিলেন।

শিরোনাম