মিরপুরে বাসে গুলি ও আগুন,গ্রেফতার-২

সংবাদ জমিন রিপোর্টঃ
বাসে আগুন,গ্রেফতার-২। রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আলিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাতের ইশারায় থামায় একদল ব্যক্তি। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান। এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম