নারকেল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

নেত্রকোনা প্রতিনিধিঃ
গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের।
নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত উল্লাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় নারিকেল গাছের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

সিফাত উল্লাহ উপজেলার বলাইশিমুল ইউনিয়নের শহীদুল্লাহ মিয়ার ছেলে।

শিরোনাম