সিংগাইরে ৬ ইঞ্চি জায়গার জন্য চালককে জুতি মেরে হত্যা,আটক-১

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নে আঠালিয়া গ্রামে ৬ ইঞ্চি জায়গার জন্য চালককে খুন করা হয়েছে।

জানা গেছে,ঐ গ্রামের মৃত এলেম বেপারীর পুত্র চালক হানিফ(৫০) এর সাথে দীর্ঘদিন ধরে পাশের মৃত এলাছ উদ্দিনের পুত্র বাচ্চু মিয়া(৬৮) এর বিরোধ চলে আসছিল।এরই জের ধরে মিনার পুত্র সেন্টু,জাহাঙ্গীর,গিয়াস ও বাচ্চু মিয়াসহ আরো বেশ কয়েকজন শনিবার (৪ অক্টোবার) ৩ টার দিকে বাড়িতে লোকজন জড়ো করে মদ্যপান অবস্থায় হানিফের উপর তার বাড়ির সামনে জুতি,রামদা নিয়ে হামলাা চালায়। এ সময় সেন্টুর জুতির আঘাতে হানিফ প্রাণ হারায়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বাচ্চুর বাড়ি ঘেরাও করে।পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।আটক করে বাচ্চুকে। প্রত্যক্ষদর্শীরা জানায়,আরো লোকজন ছিল, পুলিশ তাদের গ্রেফতার করেনি।পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে ওসি তৌফিক আজম জানান,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাচ্চুকে আটক করা হয়েছে।

শিরোনাম