সিংগাইরে নিখোঁজ জেলের লাশ অবশেষে ভেসে উঠল নদীতে

সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ জেলের লাশ অবশেষে ভেসে উঠল নদীতে।এতে সব আলেচনার অবসান হয়েছে।

জানা গেছে,উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের জেলে ভজন রাজবংশী(৫০) শুক্রবার(৩ অক্টোবর) চান্দহরের ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। এক ফাঁকে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় সে। তার সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।শনিবার ফায়ার সার্ভিসের সদস্যরা দিনভর চেষ্টা করেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রোববার সকাল ৮টার দিকে দিকে লাশটি ভেসে উঠে। লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম