বগুড়া প্রতিনিধিঃ
পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বগুড়ার শিবগঞ্জে গ্রেফতার করার পর পুলিশের মোটরসাইকেল থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চক ভোলাখাঁ এলাকায় বিপুল সংখ্যক নারী, পুরুষ ও স্বজনরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির পর তাকে ছিনিয়ে নেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিজ্জাকুল ইসলাম রাজু বগুড়া শিবগঞ্জ সদরের চক ভোলাখাঁ এলাকার বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজুর বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা হয়। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন।