ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত-১, আহত-১০

মাদারীপুর প্রতিনিধিঃ
মহাসড়কে দুর্ঘটনায় নিহত-১, আহত-১০।ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাজধানীর ঢাকার উত্তরা যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। আহত হন বাসের কমপক্ষে ১০ যাত্রী।

শিরোনাম