পাবনায় ধান ক্ষেতে থেকে লাশ উদ্ধার করলো পুলিশ

পাবনা প্রতিনিধি
ধান ক্ষেতে থেকে লাশ উদ্ধার করলো পুলিশ।পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর শহরের বেনারসি পল্লির পাশে একটি ধান ক্ষেত থেকে সিরাজুল ইসলামের (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে ছিল।

শিরোনাম