সীতাকুণ্ডে দুই সাংবাদিকের ওপর হামলা,ভাঙচুর করা হলো ক্যামেরা

স্টাফ রিপোর্টারঃ
দুই সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর করা হলো ক্যামেরা। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর অলিনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মো. পারভেজ গুরুতর আহত হন। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

শিরোনাম