সংবাদ জমিন রিপোর্টঃ
পালায়নের সময় পাঁচতলার কার্নিশে আটকে পড়লো শিশু। চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পাঁচতলা ভবনের বাইরে দিকে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকার আল ইহসান মাদ্রাসায় এ ঘটনা ঘটে।