সিলেটে চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় ৮০ জনকে আসামি করে মামলা

সিলেট প্রতিনিধিঃ
পুলিশের ওপর হামলার ঘটনায় ৮০ জনকে আসামি মামলা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ গেটের সামনের চেকপোস্টে এ ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের নেতৃত্বে ট্রাকশ্রমিক নেতা ও শ্রমিকরা এ হামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাহফুজকে প্রধান করে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শিরোনাম