চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ

রাজশাহী প্রতিনিধিঃ
কলেজ ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।রাজশাহীর বাঘা উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

গ্রেফতার রোহান ইসলাম চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এম এ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তার পদের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিনুর রহমান শাহিন।

শিরোনাম