এবার কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বৃদ্ধা নারীর

রাজশাহী প্রতিনিধিঃ
এবার কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বৃদ্ধা নারীর।রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সদস্যসচিব আশরাফ মল্লিকের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার জমি দখলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ফাতেমা জোহুরা নামের এক নারী। । তবে কৃষক দল নেতা আশরাফ মল্লিক জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী নারীর বাড়ি গোদাগাড়ীর বিদিরপুর গ্রামে। তিনি গোদাগাড়ীর পশুণ্ডা মৌজার ১ দশমিক ৪৪৭৫ একর কৃষিজমির মালিক। এর মধ্যে দশমিক ৬২ শতক ক্রয়সূত্রে এবং বাকি জমি স্বামী আবুল হোসেনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তার স্বামী ১৯৮৮ সালে মারা যান। এতদিন ধরে জমি ভোগদখল করে আসছিলেন। খাজনা-খারিজও আছে ফাতেমার নামে। তবে সম্প্রতি জমিগুলো দখল হয়ে গেছে।

শিরোনাম