মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ হারালো ৫ বছরের শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ হারালো ৫ বছরের শিশু। লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যাসন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করে। ‎ঘাতক ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে।

শিরোনাম