ব্যবসায়ীকে অপহরণের পর চাঁদা আদায়, আটক-১

সংবাদ জমিন রিপোর্টঃ
ব্যবসায়ীকে অপহরণের পর ১০ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় চরমপন্থি সংগঠন ‘গণমুক্তিফৌজ’-এর সশস্ত্র কিলার বাহিনীর সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

দিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলার বাদী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। যারা আমার সঙ্গে এমন করেছে তাদের আইনের আওতায় আনা হোক।’

শিরোনাম