হাতকড়াসহ আ.লীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় সেই এসআইকে প্রত্যাহার

বগুড়া প্রতিনিধিঃ
হাতকড়াসহ আ.লীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় সেই এসআইকে প্রত্যাহার। বগুড়ার শিবগঞ্জে গ্রেফতারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে (৪৫) ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। জেলার পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত পত্রে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম