সিংগাইরে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

সংবাদ জমিন ডেস্কঃ
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আয়েশা বেগম(৮৫) নামে এক পথচারী প্রাণ হারিয়েছে। সোমবার(৬ অক্টোবর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল গ্রামের মৃত.আলী হোসেনের স্ত্রী।

জানা গেছে,ঘটনার সময় পথচারী আয়েশা বেগম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে ব্যাটারি চালিত রিকশা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে মারাত্মকভাবে মাথায় পায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

শিরোনাম