ধামরাইয়ে আওয়ামীলীগ ও তার অঙ্গসংঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংঠনের ৫ নেতা-কর্মীক গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে,সোমবার(৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২)কে গ্রেফতার করে।

উল্লেখ্য, এদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

শিরোনাম