মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে আবাসিক একটি ভবন থেকে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে।
জানা গেছে,রাজশাহীর গোদাগাজী এলাকার সরকার হালদারের ছেলে স্যামুয়েল হাসদা(৩২) জীবিকার সন্ধানে ১০ বছর পূর্বে জেলার ঘিওর উপজেলার বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক) সহযোগী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি মাসের ১ তারিখে পূজার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যান স্যামুয়েল হাসদা। গত (৬ অক্টোবর) রাতে ছুটি শেষে কর্মস্থলে এসে পৌঁছান তিনি। পরের দিন অফিসে না আসায় ফোনে যোগাযোগ করে ব্যর্থ হন তার সহকর্মীরা। তারা তার ভাড়াটে বাসায় খোঁজ করতে যায়। শহরের পোড়রা এলাকার প্রফেসর সুলতান উদ্দিনের বাসায় তার কক্ষে গেলে তার কক্ষটি বন্ধ পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ দরজা ভেঙ্গে তার লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, লাশটি ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।