টাঙ্গাইলে পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ২ শ্রমিকের

স্টাফ রিপোর্টারঃ
পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ২ শ্রমিকের। টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জাহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

শিরোনাম