পুলিশের ওপর টেঁটা নিক্ষেপ,তিন পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টারঃ
পুলিশের ওপর টেঁটা নিক্ষেপ,তিন পুলিশ সদস্য আহত। কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় বাধা দিলে পুলিশের ওপর টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন,এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে চালিভাঙ্গা নৌপুলিশ। এ ঘটনায় প্রশাসনের উচ্চ পর্যায়ে উদ্বেগ বাড়ছে।

শিরোনাম