মোটর সাইকেল নিয়ে হানা,বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টারঃ
মোটর সাইকেল নিয়ে হানা,বিএনপি নেতাকে গুলি করে হত্যা। চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে গাড়িতে থাকা আরেকজন গুলিবিদ্ধ হন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনি প্রাইভেটকারে চড়ে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম নগরের বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের জোর চেষ্টা চলছে।

শিরোনাম