সিংগাইরে রাজনগরে আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে রাজনগরে আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সব পুড়ে যাওয়ায় ঐ পরিবারে চলছে হাহাকার।

জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রাজনগর গ্রামের ইউসুফ মোল্লার বাড়িতে বুধবার(৮ অক্টোবার) হঠাৎ আগুন লাগলে নিমিষেই নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিরোনাম