ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটের কবলে উপদেষ্টা। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কের নাজুক অংশ পরিদর্শনে এসে প্রায় দুই ঘণ্টা আশুগঞ্জ যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এর আগে মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন। পরে সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছান। সকাল সোয়া ১০টায় তিনি আশুগঞ্জ হোটেল উজানভাটি থেকে গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এর মধ্যে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। দুপুর ১২টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট কবলে আটকে পড়েছিলেন।