মানিকগঞ্জে গ্রাহকদের স্বর্ণ গায়েব করতে নিজের দোকানেই ডাকাতি!

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
অন্য কোন বাসা-বাড়ি নয় কিংবা কোন প্রতিষ্ঠান নয়, এবার মানিকগঞ্জে গ্রাহকদের স্বর্ণ গায়েব করতে নিজের দোকানেই ডাকাতির ঘটনা ঘটিয়েছে মালিক নিজেই। এ ঘটনায় ধূর্তবাজ সোনার দোকানের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৩৯ ভরি স্বর্ণালংকার,ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু।

এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টি এলাকায় একটি দোকানে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোনার দোকানের মালিক শুভ দাশ (৩৫), আমানত হোসেন (২০), সোহান মিয়া (২১), শরীফ খান (২২) ও মো. সবুজ মিয়া (২৭)।

জানা গেছে,গত শনিবার দিবাগত রাতে পৌরসভার স্বর্ণকারপট্টি এলাকায় শুভ দাশের সোনার দোকানে স্বর্ণালংকার লুটের ঘটনার শুভ দাশ নিজের দোকানে এই স্বর্ণালংকার লুটের মূল পরিকল্পনাকারী। তিনি পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তিতে বিভিন্ন গ্রাহকের স্বর্ণালংকার আত্মসাতের জন্য ভাড়াটে লোক দিয়ে নিজের দোকানে ডাকাতির নাটক সাজান। শুভ দাশের কথামতো ভাড়াটে লোক তার দোকানে স্বর্ণালংকার লুট করে। পরিকল্পনা অনুযায়ী, শুভ দাশকে ধারালো চাকু দিয়ে কয়েকটি আঘাত ও করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে।

শিরোনাম