নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেলো হোটেল কক্ষে

পাবনা প্রতিনিধিঃ
নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেলো হোটেল কক্ষে। পাবনা শহরের একটি হোটেল কক্ষে থেকে স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ রোডের ‘রয়েল প্যালেস’ হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে। পাবনায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে এসেছিলেন তিনি।

তাদের সঙ্গে শেষ দেখা ছিল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে। সেদিন হঠাৎ করেই বাসা থেকে বেরিয়ে যান তিনি। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি, ফোনও বন্ধ পান স্বজনরা। পরদিন সকালেই হোটেল কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

শিরোনাম