কৃষিজমি থেকে হিন্দু যুবকের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধিঃ
কৃষিজমি থেকে হিন্দু যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমির পানিতে ভাসছিল সুজন দেবনাথ (২৮) নামে এক যুবকের লাশ। বুধবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সুজন দেবনাথ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের বাসিন্দা। পেশায় একজন শ্রমিক।

সুজনের মা অঞ্জলী দেবনাথ বলেন, আমার ছেলে কোনও রাজনীতি করে না। তার বাবা নেই। আমার এক মেয়ে এক ছেলে। তাদের বাবার মৃত্যুর পর মেয়েকে বিয়ে দিয়ে ছেলেকে নিয়েই বসবাস করছি। সে যখন যে কাজ পেতো তা দিয়ে উপার্জন করে সংসার চালাতো। বুধবার সকালে গাছ কাটার কাজ শেষে দুপুরে বাসায় এলে বাচ্চু নামে একজন ডেকে নিয়ে যায়। এরপর খবর পেলাম লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন আমাকে কে দেখবে, আমাকে দেখার কেউ রইলো না। পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।ময়না তদন্ত শেষে সব কিছু বুঝা যাবে।

শিরোনাম