তেজগাঁও চার্চের গেটে ককটেল বিস্ফোরণ,উদ্ধার ২ ককটেল

সংবাদ জমিন রিপোর্টঃ
তেজগাঁও চার্চের গেটে ককটেল বিস্ফোরণ,উদ্ধার ২ ককটেল। রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে খিষ্টার্ন ধর্মালম্বীদের উপাসনালয় তেজগাঁও চার্চের প্রধান ফটকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও গেইটের সামনে অবিস্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিস্পোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

শিরোনাম