হবিগঞ্জে হামলায় পাঁচ পুলিশ আহতের ঘটনায় গ্রেফতার-৪

হবিগঞ্জ প্রতিনিধিঃ
পাঁচ পুলিশ আহতের ঘটনায় গ্রেফতার-৪।হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করে বুধবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিন সকালে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০-৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিরোনাম