নির্বাচন করার কথা বলে আমাকে থাপ্পড় মারে: হিরো আলম

সংবাদ জমিন রিপোর্টঃ
নির্বাচন করার কথা বলে আমাকে থাপ্পড় মারে। রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার কথা জানিয়ে তিনি বলেন, ‘মিথিলা, ম্যাক্স ওভিরা তিনটি মোটরসাইকেলে করে এসে আমার পথ আটকায়। পরে তারা বলে, তুই নাকি ঢাকা থেকে নির্বাচন করবি? এই বলে তারা আমার কানে-মুখে থাপ্পড় মারে।’

বুধবার (৮ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ দিন তার করা হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভির কারাগারে রাখার বিষয়ে শুনানির পূর্বে আদালতে উপস্থিত হন হিরো আলম। পরে বিকাল সাড়ে তিনটার দিকে সাংবাদিকদের ওই দিনের হামলার ঘটনা জানান।

শিরোনাম