ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন যাত্রী,হতবাক যাত্রী

সিলেট প্রতিনিধিঃ
ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন যাত্রী,হতবাক যাত্রী।সিলেট-লন্ডন রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে ভেঙে দিয়েছেন বিমানের একটি মনিটর। এটির মূল্য প্রায় ১১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে। বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঐ ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

শিরোনাম