রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ গেলো বাংলাদেশের রাজবাড়ির হাতেম আলীর

সংবাদ জমিন আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ গেলো হাতেম আলীর।রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর নজরুল ইসলাম (৪৭)। দীর্ঘ ৭ মাস নিখোঁজ থাকার পর বুধবার (৮ অক্টোবর) তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে নজরুল ইসলাম। চাকরি থেকে অবসরের পর নজরুল ইসলাম রাখি মালের ব্যবসা শুরু করলেও লোকসানের মুখে পড়ে আর্থিক সংকটে পড়েন। পরে স্থানীয় দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভনে তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়েন। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি শপিংমলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজের আশ্বাস পেলেও পরে তাকে সামরিক প্রশিক্ষণ শেষে বাধ্য করা হয় রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে। আর সেখানেই অর্থাৎ রনাঙ্গনে তার মৃত্যু হয়।

শিরোনাম