গৌরনদীতে যুবদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগ

বরিশাল প্রতিনিধিঃ
কলেজছাত্রকে বলাৎকার।বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।

ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলার পর পুলিশ বুধবার ভোরে প্রধান আসামির সহযোগী নিলয় আহমেদকে গ্রেফতার করেছে। অভিযুক্ত কিং মাসুদ ইতালি প্রবাসী ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে।

শিরোনাম