মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা,এসআইসহ আহত-২

স্টাফ রিপোর্টারঃ
মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা,এসআইসহ আহত-২। ২জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় আহত হয় দুই পুলিশ সদস্য।

শিরোনাম