বগুড়ায় মদ খেয়ে মারা গলো ৩ জন

স্টাফ রিপোর্টারঃ
মদ খেয়ে মারা গলো ৩ জন। বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার জন মারা গেলেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

শুক্রবার বিকালে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, হাসপাতালে বৃহস্পতিবার রাতে, শুক্রবার দুপুরে ও বিকালে আরও তিন জন মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া সোনারপাড়া গ্রামের আবদুল হান্নান খোকার ছেলে নাছিদুল ইসলাম (২৭); খোট্টাপাড়া পূর্বপাড়ার সুলতান মাহমুদের ছেলে আবদুল মানিক আকন্দ (৩০) এবং একই গ্রামের আবু বক্করের ছেলে সিএনজি অটোরিকশাচালক আবদুল্লাহ আল কাফী (৩০)।

শিরোনাম