সিংগাইরের মেদুলিয়ার মাদক সম্রাট আরিফ সাভার থেকে গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামের মাদক সম্রাট আরিফকে সাভার থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জানা গেছে, সম্প্রতি ডিবি পুলিশ সাভার মডেল থানাধীন সাভার মুনসুর মার্কেট এর সামনে থেকে মোঃ আরিফ খাঁ (৪০)‌ কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঐ মাদক সম্রাটের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মৃদুলিয়া গ্রামে। তার পিতার নাম মৃত খালেক খাঁ। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শিরোনাম