সৎকারে পাওনাদারদের বাধা,পুলিশের হস্তক্ষেপে দাহের কাজ সম্পন্ন

সংবাদ জমিন ডেস্কঃ
সৎকারে পাওনাদারদের বাধা,পুলিশের হস্তক্ষেপে দাহের কাজ সম্পন্ন। পাবনার চাটমোহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পাওনা টাকা আদায়ের দাবিতে চাচার লাশ বহনকারী খাটিয়া আটকে দেয় ‘পাওনাদাররা’। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সৎকার করা সম্ভব হয়।

জানা গেছে, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের বিখ্যাত নিত্তি ব্যবসায়ী প্রয়াত বসন্ত দাসের ছেলে কার্তিক চন্দ্র দাস দুলাল (৬৯) বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মৃত্যুবরণ করেন। পরদিন শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে তার দাহক্রিয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের পান্না সরকারসহ কয়েকজন পাওনাদার এসে দাবি করেন, কার্তিক দাসের ভাতিজা রিপন কুমার দাস তাদের পাওনা টাকা পরিশোধ না করলে লাশ দাহ করতে দেওয়া হবে না। এরপর পুলিশের হস্তক্ষেপে দাহের কাজ সম্পন্ন হয়।

শিরোনাম