সাভারের আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদলের গুলি,আটক-১

আশুলিয়াে(সাভার)প্রতিনিধিঃ
পুলিশকে লক্ষ্য করে ডাকাতদলের গুলি,আটক-১। সাভারের আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটককৃত ওই ডাকাতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

১০ অক্টোবর শুক্রবার দুপুরে এক পিস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খান পাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম