প্রোগ্রামে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষেপলেন সারজিস

স্টাফ রিপোর্টারঃ
প্রোগ্রামে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষেপলেন সারজিস। পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে অনুষ্ঠিত লংমার্চের সমাপনী পথসভায় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এনসিপি নেতার ক্ষোভের পর এ ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

সংস্থাটি বলছে, ওই সময়ের বিদ্যুৎ বিভ্রাটটি ছিল সম্পূর্ণ ‘কারিগরি ত্রুটিজনিত’।

শিরোনাম