উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হলো অস্ত্র ও গুলি

উখিয়া প্রতিনিধিঃ
রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হলো অস্ত্র ও গুলি। কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ অক্টোবর) মধ্য রাতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরা পাহাড়ের নিচে রাস্তার ওপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শিরোনাম